1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
প্রতিকূল আবহাওয়ায় অভিযান চালিয়ে ইউপিডিএফ'র ২ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

প্রতিকূল আবহাওয়ায় অভিযান চালিয়ে ইউপিডিএফ’র ২ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট সেনাবাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত) গ্রুপের ২ সন্ত্রাসীকে অস্ত্র, কার্তুজ, গুলি ও চাঁদা আদায়ের রশিদ সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্র সহ তাদের আটক করা হয়। এসময় অস্ত্র ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদাবাজির সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসীরা হচ্ছে, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার বাসিন্দা জ্ঞানময় চাকমার ছেলে সুবল ওরফে সুগা চাকমা ও একই উপজেলার বাসিন্দা কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় প্রবল বর্ষণে পুরো এলাকা ঢেকে ছিল। অন্ধকারে দৃষ্টিসীমা ছিল মাত্র কয়েক ফুটের মধ্যে। এমন সীমাবদ্ধতার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ি ঝুঁকি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে নিখুঁতভাবে অভিযানটিকে সফল করেন।
আটক দুই সন্ত্রাসীর কাছে থেকে উদ্বারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ১টি পিস্তল, ২টি কার্তুজ, ৩ রাউন্ড গুলি, ১২টি ল্যামিনেটেড চাঁদা আদায়ের রশিদ, ১২টি রশিদের খাতা, নগদ  টাকা, ১টি মোবাইল ফোন, ১টি হিসাব খাতা, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি গুলতি, ৪টি নোটবুক, ২টি ব্যাগ, ২১টি চাঁদা হিসাবের কাগজ ও ১টি বড় খাতা।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা বলেন, ‘গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে বাঘাইহাট ও আশেপাশের এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করছে। এমন তথ্যের ভিত্তিতে অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং দুর্গমতার মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা সফল অভিযান চালিয়ে দুইজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এই অভিযানের ফলে বাঘাইহাট অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা স্থানীয়  জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে।’ তিনি আরও বলেন, ‘আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত আলামতসহ বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ