1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ৩ মাস মেয়াদি ড্রাইভিং ও অটো মেকানিক্স কোর্সের উদ্বোধন করেছে সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৩ মাস মেয়াদি ড্রাইভিং ও অটো মেকানিক্স কোর্সের উদ্বোধন করেছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
​খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির, পিএসসি।
​জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত ‘নিয়মিত কোর্স’ এবং ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
​খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। অনুষ্ঠানে কারিগরি কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবনিযুক্ত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
​আয়োজক সূত্রে জানা যায়, ড্রাইভিং ও অটো মেকানিক্স বিষয়ে কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলাই এই কোর্সের প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ