1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে করোনার প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে করোনার প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে খাগড়াছড়ি সদর হাসপাতালে রবিবার সকালে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় টিকা নিয়ে নানা মিথ্যা গুজব অবসানের লক্ষ্যে সর্ব প্রথম টিকা গ্রহণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এর পর খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, হাসপাতালের ডাক্তার সুবল জ্যোতি চাকমাসহ দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি নুপুর কান্তি দাশ।
টিকা গ্রহণ অনুষ্ঠান উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য যে আশ্বাস দিয়েছে তা পুরন করেছে আজ। বিশ্বের অনেক দেশেই এখনো টিকা পায়নি। প্রধানমন্ত্রী তার চেষ্টায় সফল হয়েছে দেশের মানুষের জন্য টিকা আনতে। এটির মাধ্যমে মানুষ রোগ থেকে মুক্ত থাকবে।
জেলা প্রশাসক বলেন, নানা মিথ্যা গুজব অবসানের লক্ষ্যে এ জেলায় আমিই সর্ব প্রথম টিকা গ্রহণ করেছি। আমার পরে ক্রমান্বয়ে সবাই টিকা নিচ্ছে। আমাদের সকলের এই টিকা নেওয়া উচিৎ। আমি সুস্থ আছি।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের পর খাগড়াছড়িতেও শুরু হয়েছে বহুলপ্রত্যাশিত করোনার টিকা প্রদান কর্মসূচি। প্রথম ধাপে জেলায় ১৬৮ জনকে জনকে টিকা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় প্রথম দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ৩টা পর্যন্ত এ টিকা প্রদান করা হবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ