1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

​খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
​বুধবার (২৮ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহলদল বড়ইতলি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে টহলদল তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ২,৫৩৩ টুকরা কাঠ এবং ৬,৩৬০টি বাঁশ জব্দ করে। জব্দকৃত কাঠের মধ্যে রয়েছে ১,২৮২ টুকরা সেগুন কাঠ, ১,০৫৯ টুকরা গামার কাঠ, ৮৮ টুকরা কড়ই কাঠ এবং ১০৪ টুকরা লামা কাঠ; যা পরিমাণে সর্বমোট ২,০০০ ঘনফুট। উদ্ধারকৃত বনজদ্রব্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঠ ও বাঁশগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করা হয়েছিল।
​পরবর্তীতে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত সমস্ত কাঠ ও বাঁশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্তা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বনজদ্রব্য পাচার রোধ, দেশের মূল্যবান বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ