1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
জমির মালিকানা নিয়ে বিরোধে দুই পক্ষ, দীঘিনালা গোলছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

জমির মালিকানা নিয়ে বিরোধে দুই পক্ষ, দীঘিনালা গোলছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী

  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকায় কিয়াংঘর নির্মাণকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এলাকায় কিয়াংঘর নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগ তুলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় বেতছড়ি আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার উভয় পক্ষকে জমি-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রসহ দীঘিনালা জোন সদরে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে যাতে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ