1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: খাগড়াছড়ি সীমান্তে বিজিবির হাতে ৩ বাংলাদেশি আটক - আলোকিত খাগড়াছড়ি

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: খাগড়াছড়ি সীমান্তে বিজিবির হাতে ৩ বাংলাদেশি আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) আওতাধীন অযোধ্যা বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
​বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/৪-এস-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে (ধুলিয়া এলাকা) অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ওই তিনজনকে আটক করা হয়।
​আটককৃতরা হলেন- খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দের ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।
​খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সূত্র জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই তাদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ