1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় চার শতাধিক মানুষকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় চার শতাধিক মানুষকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
​নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
​সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোন আরএমও-এর তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম এই পাহাড়ি জনপদে আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দীঘিনালা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে নেতৃত্ব দেন।
​শিবিরে পাহাড়ি জনগোষ্ঠীর চার শতাধিক অসহায় ও দরিদ্র নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের রোগ নির্ণয় শেষে তাঁদের হাতে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে তুলে দেওয়া হয়।
​যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দীঘিনালা জোনের এই ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ