1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তির মাঝে এ হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় সরকারের উপ-পরিচালক সাদিয়া আফরিন কচি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিন, শহর সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া পারভীন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমরচান চাকমা এবং উপকারভোগীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তাঁরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণের মাধ্যমে তাঁদের চলাচল সহজ করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা সম্ভব হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’ এসময় তাঁদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ