1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ঢাকায় ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার খাগড়াছড়ির চিয়উছা ও কালো চাকমা - আলোকিত খাগড়াছড়ি

ঢাকায় ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার খাগড়াছড়ির চিয়উছা ও কালো চাকমা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি থেকে ঢাকায় ছেড়ে আসা নৈশকোচে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​শুক্রবার (৯ অক্টোবর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ির বাসিন্দা চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি টিম টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। পরে ‘শান্তি পরিবহন’-এর একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী চিয়উছা ও কালো চাকমার আচরণ সন্দেহজনক মনে হলে তাদের শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রটির পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ