1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত, খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত, খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মান্নান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার বাঙালি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান কবাখালী উত্তর মিলনপুরের জাম্মু টিলা গ্রামের বাসিন্দা নুরু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঙালি পাড়া এলাকায় একটি এলটি (LT) লাইনে কাজ করছিলেন আব্দুল মান্নান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীঘিনালা হাসপাতালে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সুবিধা না থাকায় কর্মরত চিকিৎসকরা তাকে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তরের পরমর্শ দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সযোগে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ