1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় খাগড়াছড়ির উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান পরিচালনাকালে ১ জন ব্যক্তিকে ইয়াবা এবং ৪ জন ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে আভিযানিক দল। পরবর্তীতে ইয়াবা ও গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামিদের সাজা প্রদান করেন।
​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে মো. জাকির (৪৫) এবং মৃত আব্দুর রহিমের ছেলে মো. মনির হোসেন (২৮), আঠারো পরিবার এলাকার মৃত চানঁ মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (২৪) ও শালবন এডিসি হিল এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. সুজন মিয়া (৩১)-কে যথাক্রমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মুসলিম পাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. রাসেল মিয়া (২৪)-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
​অভিযান প্রসঙ্গে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, ‘খাগড়াছড়ি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।’
​মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ