1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র - আলোকিত খাগড়াছড়ি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র

  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
দেশের বিখ্যাত পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
​রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই দিন সকাল ৬টা থেকে বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।
​তবে পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে আন্দোলনকারী সংগঠন দুটির দীর্ঘ আলোচনার পর রোববার সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেয় তারা।
তবে সার্বিক পরিস্থিতির বিবেচনায় নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন সাজেক ভ্যালীতে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ