1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে লংগদু জোনের জার্সি বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে লংগদু জোনের জার্সি বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
​পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের উদ্যোগে রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) লংগদু জোনের অন্তর্গত রাঙ্গাপানিছড়া এলাকায় এ জার্সি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
​দায়িত্বপূর্ণ এলাকার যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে লংগদু জোন নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
​সংশ্লিষ্টরা জানান, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করে তোলার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে লংগদু জোন অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ