1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে খালে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু  - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে খালে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু 

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড়ে খালে গোসল করতে পানিতে নেমে নুরনবী নামের (১০বছর) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নুরনবী মধ্যম লামকু পাড়ার বাসিন্দা মো. লিটনের ছেলে। সে মধ্যম লামকু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে রামগড় পৌরসভার কালাডেবা সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কালাডেবা পরিত্যক্ত সুইচগেট এলাকায়, সোনাইছড়ি সুইচ গেইটের জলপ্রবাহ দেখতে গিয়ে পানিতে নেমে আনন্দ করার সময় অসর্তকতাবশত খালের গভীর অংশে ডুবে যায় সে। পরবর্তীতে স্বজনরা পানিতে খোঁজাখোঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দল নুরনবীর মৃতদেহ উদ্ধার করে।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘খালে গোসল করতে নেমে নুরনবী নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ