1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রানতোষ বণিকের নেতৃত্বে একটি টহল দল মেরুং বাজারের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোশারফ হোসেন (৩৫), হৃদয় হোসেন (২১) এবং শাহিন ওরফে বাবু (২২)। তারা সবাই উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর কবরস্থানে রয়েছে। মাদক বিক্রি, বহন কিংবা সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ