1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সব বীর যোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ।
​বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
​অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও বীর সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
​পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বীর যোদ্ধাদের ত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ