1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শ্বশুর গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ভুক্তভোগীর নিজ শ্বশুর।

​সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী রামগড় থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগী নারীর দাবি, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। তবে পারিবারিক সম্মান ও সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি এতদিন নীরবে সহ্য করেছেন এবং কাউকে জানাননি।

​অভিযোগে আরও জানা যায়, গত রবিবার (২ আগস্ট) রাতে নিজ ঘরে একা পেয়ে ওই গৃহবধূকে আবারও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শ্বশুর দেলোয়ার। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া গৃহবধূ প্রতিবাদী হয়ে বিচার চেয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, “ভুক্তভোগী নারীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ