1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
দুর্গম পাহাড়ে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবনহানির ঝুঁকি কমাতে  সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুছড়ির জোনের উদ্যোগে ১০দিন ব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে গুইমারা সরকারি কলেজের হল রুমে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণীকে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক  লেফটেন্যান্ট  কর্নেল কাজী নেহাত ফয়সাল।
অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়। তাই প্রশিক্ষনের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিতেই  সিন্দুকছড়ি জোন এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান অন্যান্যের মধ্যে  জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, জোনের আরএমও ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব, কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শোভন দত্ত’সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ