1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ২০২৬-এর শুভ উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ২০২৬-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।
এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সৌহার্দ্য ও নিয়মতান্ত্রিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ দেহ, প্রফুল্ল মন ও আত্মবিশ্বাস অর্জন করতে পারে। তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্তি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে নিজেকে একজন যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং শৃঙ্খলা ও নৈতিকতাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ