1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, অভিযান চালালো প্রশাসন ও সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা পার্বত্য ঐতিহ্য ও মাতৃভাষা রক্ষায় উদ্যোগ; খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের যাত্রা শুরু মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন

দীঘিনালায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, অভিযান চালালো প্রশাসন ও সেনাবাহিনী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কিছু তেলের দোকানে স্বাভাবিকের তুলনায় তেল বিক্রিতে অনীহা এবং কোথাও কোথাও প্রতি লিটারে ৩–৪ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৬ মার্চ) দীঘিনালা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন যৌথভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে কিছু ব্যবসায়ী পাম্পে তেল থাকা সত্ত্বেও দোকান বন্ধ রেখেছিলেন, আবার কিছু ব্যবসায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সীমিত পরিমাণে তেল বিক্রি করছেন। অনেক দোকানদার ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কায় বেশি পরিমাণ তেল বিক্রি করতে চাইছেন না বলে ভোক্তারা অভিযোগ করেছেন।
একাধিক মোটরসাইকেল চালকরা জানান, আগে সহজেই তেল পাওয়া গেলেও এখন কিছু দোকানে অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। আবার কোথাও প্রতি লিটারে কয়েক টাকা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, “জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগে আমরা বাজারে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছি।”
তিনি বলেন, “আমরা ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি না করেন বা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ