1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় এবার ১৫৮ বস্তা সরকারি চাউল উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় এবার ১৫৮ বস্তা সরকারি চাউল উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে ২৮ বস্তা চাউল উদ্ধারের পর এবার তাইন্দং ইউনিয়নের এক ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাউল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ অভিযান চালিয়ে তাইন্দং হতে এ চাউল উদ্ধার করেন। চাউল উদ্ধারের পর তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  সদস্য জামাল হোসেন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  সদস্য জালাল উদ্দিন তার ভাড়া গুদামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল মজুদ করেছে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ টি চাউলের বস্তা জব্দ করে।

মাটিরাঙ্গা উপজেলা  নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করে গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাউল জব্দ করি। সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ