1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের ৪র্থ থানা সম্মেলন সম্পন্ন - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের ৪র্থ থানা সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২ বার পড়া হয়েছে

মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় জেএসএস এমএন লারমা গ্রুপের ৪র্থ থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১.৩০ ঘটিকার সময় উপজেলার মুবাছড়ির ইউনিয়নের মনাটেক এলাকার স্থানীয় ক্লাবে জেএসএস এমএন লারমা গ্রুপের থানা সম্মেলন সম্পন্ন হয়।

উক্ত সম্মেলনে বাবু নীলরন্জন চাকমাকে সভাপতি, বাবু সন্তোষময় চাকমাকে সম্পাদক ও  শ্রী সাধনপুর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট থানা কমিটি গঠন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য শ্রী প্রশান্ত চাকমা, বিশেষ অতিথি হিসেবে শ্রী শোভা কুমার চাকমা, শ্রী প্রিয় কুমার চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী সোনা রতন চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সদস্য শ্রী দীপু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শ্রী সুভাষ চাকমা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি তুষণ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পূনঃনির্বাচিত সভাপতি নীলরন্জন চাকমা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ