বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা প্রশিক্ষকবৃন্দ।
উপহার সামগ্রী বিতরন শেষে প্রধান অতিথি বলেন, ‘এই উপহার প্রাপ্তি ভাতাভোগী ভিডিপি সদস্যদেরকে দেশ সেবায় অনুপ্রানিত করবে এবং নিজেদের দায়িত্বের আরো উৎসাহ উদ্দীপনা যোগাবে। মহাপরিচালকের ভিশনকে সামনে রেখে নিজ নিজ এলাকায় অধিক সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, এটা কেবল বস্তুগত উপহার নয় এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি তথা বাহিনীর প্রতি আন্তরিক নিষ্ঠা ভালবাসা ও আন্তরিকতা। তিনি যে সকল ক্ষেত্রে বাহিনীকে আরো নিবেদিত করতে চান তারই বাস্তব উদাহরন এই ঈদ উপহার।’
ঈদ উপহার পেয়ে ভিডিপি সদস্যরা বলেন, ‘এই উপহার দেশ সেবায় আমাদের আরো বেশি উদ্দীপনা যোগাবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হয়ে গর্ববোধ করছি। আমরা মহাপরিচালক’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
অনুষ্ঠানে স্বভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের জন্য সার্বিক কল্যানমূলক পদক্ষেপ গ্রহন করে আসছেন। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ সংস্কার সাধনের মাধ্যমে সকল সদস্যদের দেশের গণমানুষের প্রত্যাশা পূরনে কাজ করার নির্দেশ প্রদান করে আসছেন। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা শান্তি ,শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দূর্যোগে সর্বদা প্রস্তুত। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ভিডিপি সদস্যরা নিবেদিত প্রাণ। ইতোমধ্যে পার্বত্য এলাকায় পাহাড়ধস তথা বিভিন্ন দূর্যোগে সাফল্যের সাথে কাজ করে সুনাম কুড়িয়েছে। ভাতাভোগী সদস্যদের মহাপরিচালক মহোদয়ের ঈদ উপহার প্রাপ্তি আমাদের অনুপ্রানিত করেছে।’
ঈদ উপহার অনুষ্ঠানে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে উৎসবমূখর পরিবেশ তৈরি হয়। মহাপরিচালক’র ঈদ উপহার পেয়ে ভাতাভোগী ভিডিপি সদস্যরা আনন্দিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। ঈদ উপহার পেয়ে ভিডিপি সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক কৃজ্ঞতা প্রকাশ করেন।