1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পাহাড়ি নারীদের ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

পাহাড়ি নারীদের ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় পাহাড়ি নারী জনগোষ্ঠীর ১প দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে গত ১৬ জুন ১০ দিনব্যাপী শুরু হয় এ মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আমমার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন সহ উপজেলা প্রশিক্ষক,  ইউনিয়ন দলনেতা -দলনেত্রীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো: আম্মার হোসেন বলেন, ‘ক্ষুদ্র জাতি গোষ্ঠীর তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা পালন রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি’। তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।’
সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রশিক্ষণার্থীরা বাহিনীর মহাপরিচালক মহোদয় কে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য এই সুন্দর প্রশিক্ষণ উপহার দেওয়ার জন্য  আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ