1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া স্থানে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম দিবালা ত্রিপুরা (৪৫)। তিনি গুইমারা উপজেলার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় আহত ব্যক্তি একই উপজেলার বাসিন্দা শ্যামল বিকাশ ত্রিপুরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে শান্তি পরিবহন (রেজি: নং- চট্র মেট্রো-ব-১১-০২২৩) ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দিবালা ত্রিপুরা(৪৫) ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা(৩১) গুরুত্বর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটিকে আটক করে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটিকে আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান চলছে। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ