1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সরকারি কলেজে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সরকারি কলেজে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সরাফত হোসেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, আহত বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মো. জাহিদ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ