শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার’র সভাপতিত্বে সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়িতে ছাত্র জনতা কিভাবে ভুমিকা রেখেছিল সেইসব কথা তুলে স্মৃতি চারণ করেন। এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় বৈষম্যবিরোধী আহত ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মো. জাহিদ, মো. জুনায়েদ সহ অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপির দক্ষণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানের উপর বক্তব্য রাখেন।