1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ভাইবোনছড়ায় স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

ভাইবোনছড়ায় স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৪) গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। এর আগে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ৬ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৪ জনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সাকিব  আলম (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২), আরমান হোসেন (৩২),  মুনির ইসলাম (২৯)। এই ঘটনায় অভিযুক্ত সোহেল ইসলাম (২৩) নামে একজন পলাতক রয়েছে।
এদিকে, ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্থ হয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল শিক্ষার্থী ঘটনাটি জানায় এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ৬ যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে ধর্ষণ করে।
শিক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু, মানসিক ভারসাম্য হারিয়ে ১২ জুলাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে মেয়েটি ঘটনাটি মেয়েটি পরিবারকে সব কিছু জানায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, শিক্ষার্থীর অবস্থা গুরুতর ও  মানসিকভাবে বিপর্যস্থ। তাকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘মামলা হওয়ার ৬ ঘন্টার মধ্যেই আমরা অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছি। বাকি ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তার জবানবন্দি গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ