1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল’র সভাপতিত্বে সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সেচ্ছায় পিআরএল গমণে ইচ্ছুক ৬৪ জন পুলিশ সদস্যদের মধ্যে এএসআই(নিঃ)-১ জন, এএসআই(সঃ)-৮ জন, নায়েক-১৫ জন, কনস্টেবল-৩৯ জন এবং সিভিল স্টাফ (নার্সিং সহকারী)-১ জনকে বিদায়ী সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্স এবং জেলার সকল ইউনিটের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের নিকট হতে সমস্যা সমূহের সমাধানের বিষয়ে সকলের ব্যক্তিগত মতামত সমূহ শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় এসময় বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক-উদ্ধার, পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার এবং চোরাচালান রোধে করনীয় বিষয় সংক্রান্তে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার অপরাধ সভায় জেলার সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশে মাদক, চোরাচালান, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তৎপরতার সহিত পুলিশিং কার্যক্রম করার নির্দেশ দেন। সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দ্রুততম সময়ে প্রকৃত জড়িত আসামীদের গ্রেফতার সহ লুন্ঠিত বা চোরাইকৃত সম্পত্তির দ্রুততম সময়ে উদ্ধারের জন্য গুরুত্ব আরোপ করেন। কোন ঘটনায় নিরীহ কোন ব্যাক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জ ও সকল ফাঁড়ী ইনচার্জদের জোর নির্দেশনা প্রদান করেন।
সবশেষে পুলিশ সুপার অপরাধ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে গত মাসের অপরাধ, তদন্ত ও সংশ্লিষ্ট বিষয়ক পর্যালোচনা সভা সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ