1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের পৌর টাউন হলে এ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, , এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ প্রমুখ।
এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারে যুক্ত হয়ে শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ