1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে বয়োবৃদ্ধ মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আমেনা বেগম (৯০) ও মেয়ের নাম রায়হানা আক্তার (৪০)।
বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই  ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রায় ১৫ বছর পূর্বে নিহতের স্বামী মারা যান। এরপর সন্তানদের নিয়ে ঘটনাস্থলে বসবাস করতেন আমেনা বেগম। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল।  সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ