1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের শুভেচ্ছা উপহার প্রদান - আলোকিত খাগড়াছড়ি

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের শুভেচ্ছা উপহার প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রিজিয়ন সদর দপ্তরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এসময় খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ‘ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে ২৯টি মণ্ডপের প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তাদের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ