1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লংগদু জোনের উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

লংগদু জোনের উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ১০০টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় জোন কমান্ডার পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সামাজিক বন্ধন জোরদারে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ