1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সদরে পুলিশি অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর আটক - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদরে পুলিশি অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ হাবিব উল্লাহ প্রকাশ রাশেদ (৪৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মিরিন দেওয়ান নামের এক ইন্টার্ন চিকিৎসক গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে তার ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেলটি খাগড়াছড়ি সদর হাসপাতাল এর সামনে রেখে ভেতরে দায়িত্ব পালনে যান। প্রায় ২০ মিনিট পর, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় একই দিন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সদর থানাধীন জিরোমাইল এলাকায় অবস্থিত পার্ক সাইড হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাবিব উল্লাহ প্রকাশ রাশেদকে হাতেনাতে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ইনস্পেক্টর মো. ইসমাইল হোসেন জানান, আটক আসামি একটি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ