1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সিএনজি-মাহিন্দ্র ও জিপ গাড়ির অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সিএনজি-মাহিন্দ্র ও জিপ গাড়ির অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী সিএনজি, মাহিন্দ্র ও জিপ গাড়ির যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, যেখানে জিপে ভাড়া ৭০ টাকা হওয়ার কথা, সেখানে আদায় করা হচ্ছে ৮০ টাকা। মাহিন্দ্রর ৭০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা এবং সিএনজিতে ৮০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০০ টাকা। অধিকাংশ যানবাহনেই বাড়তি ভাড়া নেওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
একজন সিএনজি চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে, তাই বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হচ্ছে।
তবে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কেউ আদায় করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ