1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মুনাফার লোভে নিয়ম ভেঙে অন্যত্র জ্বালানি তেল বিক্রি, মাটিরাঙ্গায় যমুনার ডিলারকে জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

মুনাফার লোভে নিয়ম ভেঙে অন্যত্র জ্বালানি তেল বিক্রি, মাটিরাঙ্গায় যমুনার ডিলারকে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে জ্বালানি তেল বিক্রির অভিযোগে যমুনা অয়েল কোম্পানির এক পরিবেশককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকায় পরিচালিত এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন।অভিযানে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় বরাদ্দকৃত জ্বালানি তেল নিয়ম বহির্ভূতভাবে ড্রামে সংরক্ষণ করে উচ্চমূল্যে অন্যত্র বিক্রির বিষয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজ (মেসার্স এমরান এন্টারপ্রাইজ)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেল বরাদ্দের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে তা অন্যত্র সরবরাহ করা হলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং বাজারে অস্থিরতা তৈরি হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে তেল বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ