1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পাহাড়ে উত্তেজনা, খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত - আলোকিত খাগড়াছড়ি

পাহাড়ে উত্তেজনা, খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে সশস্ত্র হামলার ঘটনায় নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নিউটন চাকমা রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের বাসিন্দা এবং মৃত সোনাধন চাকমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউটন চাকমা তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে নিউটন চাকমা নিহত হন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
এদিকে, ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপকে দায়ী করেছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জানিয়েছে, এটি সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। এ ঘটনায় তারা জড়িত নয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ