1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চেঙ্গী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় খাগড়াছড়িতে ৩ জনের ১ মাসের কারাদণ্ড - আলোকিত খাগড়াছড়ি

চেঙ্গী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় খাগড়াছড়িতে ৩ জনের ১ মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী নদী থেকে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কর্তন ও পরিবহনের দায়ে তিনজনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) সদর উপজেলার জরিন্দাঘাট, গঞ্জপাড়া ও মুসলিমপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদ সাকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ফলে নদীভাঙন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্যহীনতা এবং স্থানীয় অবকাঠামোর ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ