1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সেবার ব্রতে চাকরি- স্লোগানে খাগড়াছড়িতে পুলিশে ১২ জনের চূড়ান্ত নিয়োগ - আলোকিত খাগড়াছড়ি

সেবার ব্রতে চাকরি- স্লোগানে খাগড়াছড়িতে পুলিশে ১২ জনের চূড়ান্ত নিয়োগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে বুধবার (৬ মে) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডের কার্যক্রম সম্পন্ন হয়। তিনি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জেলার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া জেলার পিয়াস বসাকসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
লিখিত পরীক্ষায় মোট ২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১২ জনকে চূড়ান্ত মেধাতালিকায় নির্বাচন করা হয়। এছাড়া ২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশ পুলিশের আধুনিক ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থার একটি দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ