1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
জাল টাকাসহ দীঘিনালায় ৩ জন গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জাল টাকাসহ দীঘিনালায় ৩ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযানে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মোঃ রাজিব শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকায় সাবান ফ্যাক্টরির সামনে পাকা সড়ক থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হাবিব (৩২), মোঃ হাবিবুর রহমান (৩১) এবং মোঃ গাজী আলম (৩২)। তাদের সবার বাড়ি মধ্য বোয়ালখালী এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। প্রতিটি নোটে একই সিরিজ নম্বর উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে আলামত থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এসআই মোঃ রাজিব শেখ বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ (অ)(ই) ধারায় রুজু করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ