1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় পুলিশি অভিযানে সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় পুলিশি অভিযানে সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় সাবমারসিবল পাম্প ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরিকৃত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।
​পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক এলাকার একটি আম বাগান থেকে একটি সাবমারসিবল পাম্প এবং মূল্যবান বৈদ্যুতিক তার চুরি হয়। ঘটনার পর বাগান মালিক গুইমারা থানায় লিখিত এজাহার দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
​খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় গুইমারা থানা পুলিশের একটি চৌকস দল গত ২৪ সেপ্টেম্বর রাতে বড় পিলাক এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন- সাকিবুল হাসান ওরফে হাসান (১৯), মো. শহিদুল ইসলাম (২১) এবং মো. হাবিব (৩২)।
​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে আনুমানিক ৭০,৪৭৬ টাকা মূল্যের উদ্ধারকৃত সাবমারসিবল পাম্প ও চুরিকৃত বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, অপরাধমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ