1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২০
  • ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাতে মো. ইমরান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
শনিবার (২৩ মে) সকাল ৮ টায় উপজেলার ৩ নং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর নামক স্থান থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. ইমরান বোয়ালখালী ইউনিয়নের পূর্ব থানা পাড়ার মৃত ইউসুফ খানের ছেলে এবং পেশায় একজন রং মিস্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, দক্ষিণ মিলনপুর গ্রামের অমল কান্তি চাকমার সেগুন বাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো এ ঘটনায় কোন মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ