1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে রিজিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা' পেলেন সহস্রাধিক প্রান্তিক মানুষ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে রিজিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা’ পেলেন সহস্রাধিক প্রান্তিক মানুষ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
​নিজস্ব প্রতিনিধি:
পাহাড়ের সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় জেলা সদর হাসপাতালে আয়োজন করা হয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
​দিনভর পরিচালিত এই ক্যাস্পে জেলার প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল থেকে আসা হাজারেরও বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
​মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে নিয়োজিত ছিলেন একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। এতে চর্ম ও যৌন রোগ, মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের অভিজ্ঞ সার্জন ও চিকিৎসকরা সরাসরি রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।
​চিকিৎসা শেষে সেনা রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত গণমাধ্যমকে জানান, পার্বত্য অঞ্চলের প্রান্তিক মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সেনাবাহিনীর মূল লক্ষ্য। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে যারা নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়াতেই এই আয়োজন।
​তিনি আরও জোর দিয়ে বলেন, পাহাড়ের সার্বিক শান্তি, প্রগতি ও স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ