1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় অনিয়মতান্ত্রিকভাবে মজুদ করা ২১ টন সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় অনিয়মতান্ত্রিকভাবে মজুদ করা ২১ টন সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
​দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার অনিয়মতান্ত্রিকভাবে মজুদ এবং নির্ধারিত গুদামের বাইরে রাখার দায়ে ২১ মেট্রিক টন সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ঘটনার সত্যতা স্বীকার করায় সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের দীঘিনালা বাস স্টেশন সংলগ্ন বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘এস এস ট্রেডার্সে’ এ অভিযান চালানো হয়।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে সার মজুদে অনিয়মের তথ্য পায় উপজেলা প্রশাসন। সংবাদের সত্যতা যাচাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে (২৭) ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত সাজ্জাদ হোসেন (পশ্চিম থানা পাড়ার কামাল উদ্দিনের ছেলে) অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, ‘সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র বেআইনিভাবে মজুদ করা হয়েছিল। আইন অমান্য করায় এই জরিমানা করা হয়েছে। জব্দকৃত ২১ মেট্রিক টন সার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।’
​উপজেলায় সারের কৃত্রিম সংকট রোধ ও অসাধু ব্যবসায়ীদের দমনে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ