1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে মালেক মেমোরিয়াল ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে মালেক মেমোরিয়াল ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রয়াত চেয়ারম্যান এম. এ মালেক মেমোরিয়াল ফাউন্ডেশানের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১মে বৃহষ্পতিবার সকাল ১১টায় ৫নং উল্টাছড়ি ইউপি পরিষদ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। উক্ত এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব।
এম. এ মালেক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানবীন আইনজীবি শফিকুল আলম জানান, ফাউন্ডেশনটি সব সময় আত্ম-মানবতার সেবায় নিয়োজিত। হত-দরিদ্রদের নিয়েই কাজ করাই হবে ফাউন্ডেশানের মূল্য লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ