1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বান্দরবানে টানা ৭ম দিনেও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ ১৩ মামলার আসামি কুখ্যাত ‘মাদক সম্রাট’ আরিফ গ্রেফতার লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ২য় ধাপ শুরু, সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ দীঘিনালায় অনিয়মতান্ত্রিকভাবে মজুদ করা ২১ টন সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা মাসালংয়ে বিনামূল্যে চক্ষু সেবা শিবিরে ইউপিডিএফের বাধা ও অপপ্রচারের অভিযোগ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দীর্ঘ ৯ বছর পর রায়, সাজেকে শান্তিলাল চাকমা হত্যায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

বান্দরবানে টানা ৭ম দিনেও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মহামারি থেকে পরিত্রাণের জন্য ঘর বন্ধী হতদরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড ইসলামপুর এলাকা ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
এসময় মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য দ্রব্য সামগ্রী চাল, আলু, সাবান সহ আরো অন্যান্য সামগ্রী ঘর বন্দী মানুষের হাতে তুলে দেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়া, বান্দরবান পৌরসভার সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী, ছাত্র পরিষদের নেতা মোঃ মিজানুর রহমান আকন্দ, মোঃ শাহ জালাল , মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
এসময় মজিবুর রহমান বলেন, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়া, সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলা। সেই সাথে আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গণমানুষের দোঁরগোড়ায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার জন্য সর্বোতভাবে চেষ্টা করছি।  জনসমাগম এড়িয়ে যাতে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে
 দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়া যায় সেদিকেও আমাদের নজর আছে।
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আজ বান্দরবান পৌরসভার ৯ নং ও ওয়ার্ড ইসলামপুর এলাকায়  (২৫০) প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন, এছাড়াও প্রত্যেক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা পৌরসভা ও উপজেলার সকল নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ