1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ ১৩ মামলার আসামি কুখ্যাত ‘মাদক সম্রাট’ আরিফ গ্রেফতার লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ২য় ধাপ শুরু, সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ দীঘিনালায় অনিয়মতান্ত্রিকভাবে মজুদ করা ২১ টন সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা মাসালংয়ে বিনামূল্যে চক্ষু সেবা শিবিরে ইউপিডিএফের বাধা ও অপপ্রচারের অভিযোগ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দীর্ঘ ৯ বছর পর রায়, সাজেকে শান্তিলাল চাকমা হত্যায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

পানছড়িতে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২১২ বার পড়া হয়েছে

পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়ি সদর ইউপির তিন শতাধিক দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এর
সার্বিক সহযোগিতা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।

৩নং পানছড়ি ইউপি’র তত্ত্বাবধানে ৯ এপ্রিল বৃহষ্পতিবার সকাল দশটা থেকে খাদ্য
সামগ্রী বিতরণ করেণ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু
চৌধুরী অপু।

ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন জানান, ইউপির ৩৬৬ জন আজ খাদ্য সামগ্রী পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা, ইউপি সচিব নজরুল ইসলামসহ সকল ইউপি সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ