1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা যমদূত দোরগোড়ায় জেনেও পাত্তা দিচ্ছে না জনগণ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি: ৪টি অস্ত্র, গোলাবারুদ ও ১৬০০ ভারতীয় রুপি উদ্ধার মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা পার্বত্য ঐতিহ্য ও মাতৃভাষা রক্ষায় উদ্যোগ; খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের যাত্রা শুরু মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

করোনা যমদূত দোরগোড়ায় জেনেও পাত্তা দিচ্ছে না জনগণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

করোনার সংক্রমণ সম্ভাবনা বেশি এমন এলাকাসহ খাগড়াছড়ির বিভিন্ন অলিগলি ও বাজারে এখনো মানুষের অসতর্ক আনাগোনা। যমদূত দোরগোড়ায় জেনেও সেনা-পুলিশের টহল আর কঠোর হওয়ার হুমকি কানে তোলার প্রয়োজন মনে করছেন না তারা। তবে হাল ছাড়ছেন না সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজারে কেনাকাটার ধুম পড়েছে। যদিও সামাজিক দূরত্বতো বহুদূর অনেকেরই নেই ন্যূনতম সুরক্ষা। ব্যাগভর্তি বাজারের সাথে বিনামূল্যে কোভিড-১৯ যে ঘরে ঢুকে যাচ্ছে না তার নিশ্চয়তা দিচ্ছে কে?

আজ খাগড়াছড়ির পথঘাট আর বাজার ঘুরে মনে হবে না দরজার সামনে হাজির মৃত্যুদূতের খবর জানেন এখানকার বাসিন্দারা। একজন বলেন, দোকান না খুললে খাব কি, পেট চলবে কিভাবে? আমাদের এদিকে ত্রাণ আসে না।

একজন দোকানদার বলেন, একজন বাজার করতে আসলে সঙ্গে ২-৩ জন আসে। সাথে বাচ্চাও নিয়ে আসে। আইশৃঙ্খলা রক্ষাবাহিনীর সব আয়োজন বিফলে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন সেনা টহল অধিনায়ক। খাগড়াছড়ি বাজার এলাকায় অপ্রয়োজনে বেরুলে প্রতিকী শাস্তিও দিয়েছে সেনাবাহিনী। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া চলমান সব উদ্যোগ বিফলে যায় কিনা সে সংশয় রয়েই যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ