1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি- থমথমে অবস্থা বিরাজমান - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি- থমথমে অবস্থা বিরাজমান

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
রবিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে চলে এ গোলাগুলি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ‘প্রায় মাসখানেক সময় ধরে বিভিন্ন দুর্গম এলাকা গুলোতে গোলাগুলির শব্দ শোনা যায়। এসব মূলত আধিপত্যের ঝেড়েই হয়। এটা বর্তমানে বাচ্চা ছেলেদের বন্ধুক খেলার মতো হয়ে গেছে। গোলাগুলির জন্য আমরা প্রতিদিনই আতংকিত থাকি।’ বর্তমানে এটা উভয় পক্ষের মহড়া বলে অবিহিত করছেন তারা।
এর আগে পানছড়ির দুদকছড়া, গিলাতলি সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব এলাকা সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যার কারণে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। এসব এলাকায় সেনাবাহিনী এবং বিজিবির সহযোগিতা ছাড়া এককভাবে মুভ করতে পারেনা পুলিশ।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, ‘পানছড়ির খুবই দুর্গম এলাকা বাবুরা পাড়া-করল্যা পাড়ার অনেক ভিতরে আজ দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে যাতায়াতের ব্যবস্থা নেই। পাহাড় ডিঙ্গিয়ে যেতে হয়। সেনাবাহিনী এবং বিজিবির সহযোগিতা নিয়ে আমরা যৌথভাবে টহল অব্যাহত রেখেছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ