1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য নিহত - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সক্রীয় সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি (জেএসএস) কে দায়ী করেছে সংগঠনটি।
নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়া মৃত ভাধ্যধন চাকমার সন্তান।
রবিবার রাতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা বলেন, ‘সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতির সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে আমাদের সদস্য খুকু চাকমাকে হত্যা করেছে।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ